বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- ইরানের বিরুদ্ধে নেওয়া কঠোর অবস্থান এবং হুমকিগুলো কতটা কার্যকর, সে বিষয়ে বিবিসির প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, “আমি যা-ই করছি, তা খুব ভালোভাবেই কাজ করছে।”
- হরমুজ প্রণালিতে কোনো নৌযানকে মাইন স্থাপন করতে দেখলে তাদের ওপর গুলি চালানোর জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের নেতৃত্বের জায়গাটি বর্তমানে স্পষ্ট নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
- বাংলাদেশে জ্বালানি সংকটের কারণে উৎপাদন ঘাটতি থাকায় বৃহস্পতিবার সারাদেশে তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
- বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রাথমিকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
- ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ সারা দেশে যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে সরকার।
- সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ।
- ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজি বাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের ওপর টোল বা রাজস্ব আরোপের পর প্রথম সংগৃহীত অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে।
- নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা হলেও ইরানের বর্তমান শাসনব্যবস্থার কাঠামো এবং দেশটির ক্ষমতা আসলে কার হাতে রয়েছে, সে সম্পর্কে নানা আলোচনা রয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।