বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- বৃহস্পতিবার রাতে ঢাকার পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুর বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রী।
- ইরান-যুক্তরাষ্ট্র শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিতে বেইজিংয়ে বৈঠকে বসছেন চীন ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ২৩শে মে থেকে ২৬শে মে পর্যন্ত বেইজিং সফর করবেন।
- হরমুজ প্রণালিতে ইরানের শুল্ক আদায়ের পরিকল্পনাকে ‘সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- রাজ্য সরকারি কর্মীদের পূর্ব অনুমতি ছাড়া গণমাধ্যমের সঙ্গে কথা বলা ও গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ সরকার।
- গরু, মোষ সহ গবাদি পশু জবাই করা ও তার মাংস বিক্রি সঙ্ক্রান্ত পুরোনো একটি আইন নতুনভাবে বলবৎ করার নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। কোরবানির ঈদের আগে রাজ্য সরকারের এই বিধিনিষেধের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
- কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগের নিন্দা জানিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ ও হুমকি প্রদান বন্ধ করা উচিত।
- ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৮৮ জনে দাঁড়ালো।
- “আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো,” এই মন্তব্য করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।
















