নারী দিবস: নারীর স্বাধীনতা বলতে কী বোঝেন নারীরা এবং পুরুষেরা?
Published
একজন নারীর কাছে স্বাধীনতা মানে কী? সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা? নাকি স্বাবলম্বী হওয়া? সব নারীর চোখে স্বাধীনতার মানে কী একই?
আমরা জানতে কথা বলেছিলাম সমাজের বিভিন্ন স্তরের নানান পেশার নারীদের সাথে।
তাদের কাছে নারী স্বাধীনতার মানে কী? আর পুরুষরা নারী স্বাধীনতাকে কীভাবে দেখেন?