সংঘাতে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের পর্যটন

Published

ইসরায়েল ও ফিলিস্তিনে গত ৫০ দিন ধরে যে সহিংসতা চলেছে, তাতে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার পর্যটন শিল্প।

ইসরায়েল বলছে, গত সাত বছরের মধ্যে সেখানে পর্যটকের সংখ্যা সবচাইতে কম। অন্যদিকে ফিলিস্তিন নিয়ন্ত্রিত পশ্চিম তীরে অবস্থিত পবিত্রভুমি বেথলেহেম-ও এখন প্রায় জনমানব শুন্য।

ইসরাইলি পর্যটন শিল্পের সাথে জড়িত ট্রাভেল এজেন্ট ও হোটেল ব্যবসায়ীরা এখন সরকারের কাছে ক্ষতিপুরণ চাইছে।

এ নিয়ে বিবিসির মার্ক লোবেলের প্রতিবেদন, পরিবেশন করছেন শাহনাজ পারভীন।