মঙ্গলবার সারাদিন যা যা হলো:
- ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নয়াদিল্লিতে বুধবার সাংবাদিকদের যে অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেই অনুষ্ঠানের সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, সেখানকার কোনো বক্তব্যও তারা সমর্থন করে না।
- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে খবর প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
- সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিরোধী দলের পরামর্শ গ্রহণ করবে কমিটি।
- মঙ্গলবার ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেছে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে কয়েক দফায় সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
- বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছরেও কেন শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
- ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে বুধবার ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।
- আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান অনুযায়ী বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত হওয়ায় আটটি ব্রান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের বিক্রয়-বিতরণ ও মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিএসটিআই।
- জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বুধবার উদ্বোধন করা হবে। তবে সর্বসাধারণের জন্য আগামী ছয়ই অগাস্ট থেকে এই জাদুঘরটি খোলা থাকবে।
- কাতার জানিয়েছে, তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে শিগগিরই সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই।
- মঙ্গলবার তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, কারণ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনার কথা বলেছেন।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
অন্যান্য খবর পড়তে বিবিসি বাংলার মূলপাতায় ক্লিক করুন।


















