সোমবার সারাদিন যা যা ঘটেছে:
- যুগ্ম-সচিব পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর।
- বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
- তিন শর্তে লাইসেন্স ফিরে পেয়েছে ঢাকার মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।
- ফেসবুকে ‘তান্ত্রিক’ পরিচয়ে স্বামী-স্ত্রীর সম্পর্ক জোড়া লাগানো ও জাদুটোনা দূর করার নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
- আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধের বিষয়ে ভারত সরকারের সঙ্গে হওয়া সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলেছেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি দাবি করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে, গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে।
- জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেল ও শীর্ষস্থানীয় সংবাদপত্র বন্ধ করে দেওয়া হতো। বহু সাংবাদিক গুম, কারাবন্দি ও নির্যাতনের শিকার হতেন। শুধু তাই নয়, আনুষ্ঠানিকভাবে হাসিনা পরিবারের ‘শেখতন্ত্র’ বা ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা করা হতো বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
- স্পেন ও ফ্রান্সে দাবানল এখনও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে চলেছে। এ পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে।
- ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরির্বতন আনতে লোকসভায় নতুন বিল পেশ করেছে নরেন্দ্র মোদীর সরকার।
- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং বৈঠকে ইরানই থাকবে আলোচনার শীর্ষে।
বিবিসি বাংলা'র লাইভ পাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।