আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এদিকে, ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানা এবং তার স্ত্রীর বিচার শুরু হয়েছে আজ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

    বিএনপি সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন।

    বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

    তিনি আরো জানান, শারীরিক অসুস্থতাজনিত কারণে মি. দেওয়ান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

    গত ১৭ই ফেব্রুয়ারি মন্ত্রিসভার অন্য সদস্যদের সাথে দীপেন দেওয়ানও মন্ত্রী হিসেবে শপথ নেন।

    এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান।

  2. শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু

    ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

    ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস।

    এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আলোচিত এ মামলার বিচার প্রক্রিয়া।

    মঙ্গলবার দোসরা জুন এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

    গত ১৯শে মে ঢাকার পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকায় পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মৃতদেহ।

    ঘটনার পরদিন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে।

  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে