রোববার সারাদিন যা যা ঘটলো
- অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির কাছে তালিকা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।
- পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি’র প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি’র নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
- ভারতের চেন্নাই থেকে ঢাকায় পৌঁছেছে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ। সোমবার ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হবে বলেও জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। এসময় সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলার বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সম্পাদক পরিষদের নেতারা।
- গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পুলিশের বিক্ষোভ ও দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে হাম উপসর্গে ৪৫৯ শিশুর মৃত্যু হলো।
- ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের জন্য জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এ পর্যন্ত প্রায় ২৪৬টি সন্দেহভাজন সংক্রমণ এবং ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।




