যুদ্ধ জাহাজের সহায়তায় দু’টি মার্কিন বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, যে দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছে।
চ্যানেল এক্স-এ দেওয়া সেন্টকমের এক বিবৃতি বলা হয়েছে, এই ডেস্ট্রয়ারগুলোর সহায়তায় দুইটি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজও সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
যদিও এর আগে ইরান দাবি করেছিল যে তারা মার্কিন জাহাজগুলোকে হরমুজ প্রণালিতে প্রবেশে বাধা দিয়েছে।
একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, একটি মার্কিন যুদ্ধজাহাজকে হরমুজ প্রণালিতে প্রবেশে বাধা দিতে ইরান সতর্কতামূলক গুলিও চালিয়েছে।
এর আগে, ফার্স নিউজ এজেন্সি জানিয়েছিল যে দুটি ক্ষেপণাস্ত্র একটি মার্কিন জাহাজে আঘাত হেনেছে, যদিও তা সেন্টকম অস্বীকার করেছে।