রোববার সারাদিন যা যা হলো:
- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার রাতে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোটের এমপিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
- ব্যক্তিগত সফরে চীন যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধা দেওয়া হয়েছে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ'র বাংলাদেশে প্রতিনিধি নজরুল ইসলাম মিঠুকে।
- বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
- কুমিল্লায় একজন উপজেলা বিএনপি সভাপতিকে আটকের জের ধরে থানা ঘেরাও করে দলটির নেতাকর্মীরা। এই সময় সেখানের বাস টার্মিনালও অবরোধ করেন দলটির কর্মী সমর্থকরা।
- ইরানের বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির গোয়েন্দা সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রকে একটি ‘ভয়াবহ সামরিক অভিযান’ অথবা একটি ‘খারাপ চুক্তির’ মধ্যে যে কোন একটি বেছে নিতে হবে।
- দেশের উচ্চ আদালতের এজলাসে সাংবাদিকদের প্রবেশে গণমাধ্যমকর্মীদের প্রবেশে একধরনের অলিখিত নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে মুক্ত গণমাধ্যম দিবসে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
- চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই শিশু বলে জানা গেছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
- ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ রোববার একটি 'জরুরি সতর্কতা' জারি করেছে। যেখানে দক্ষিণ লেবাননের ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের তাদের বাড়িঘর 'ছেড়ে' যাওয়ার আহ্বান জানিয়েছে।
- যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পালটা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।