বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সোয়া লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
- ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে উদ্ধার করা বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে নাকে রক্ত দেখা গেছে- এ তথ্য এসেছে সুরতহাল প্রতিবেদনে।
- বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি 'আশঙ্কায়' ভুগছিলেন বলে পরিবারকে জানিয়েছিলেন- সাংবাদিকদের সামনে এ কথা বলেছেন তারা বাবা এ এম এনায়েতুল করিম।
- যান্ত্রিক ত্রুটি সারিয়ে প্রায় পাঁচ ঘন্টা বিলম্বের পর জাপান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার রওনা দিয়েছেন তিনি।
- ইসরায়েলের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগের একটি ‘পুঙ্খানুপুঙ্খ’ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাবাহিনীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
- যুক্তরাষ্ট্র থেকে গ্যাস আমদানির জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে বিশ্বের অন্যতম বৃহত্তম রপ্তানিকারক দেশ কাতার ২০ বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে।
- স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের শনাক্তকরণের কাজ চলছে। এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে।
- নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি আরবে কর্মরতদের মধ্যে ‘জরুরি নয়’ এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
- বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিবিসি বাংলার লাইভপাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলারমূলপাতায়...











