বৃহস্পতিবার সারাদিন যা যা ঘটেছে
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
- রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এতে অন্তত ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে তবে গ্রাহকদের ওপর তাৎক্ষণিকভাবে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছে ব্যাংকটি।
- বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯৪ জনে। অন্যদিকে, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো চার শিশু মারা গেছে।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
- সৌদি আরবের রাজধানী রিয়াদে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কয়েক ঘণ্টা পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের একজন মুখপাত্র জানান, এই জোটের বাহিনী ইয়েমেনের হুথিদের ছোঁড়া দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
- হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে পুনরায় খুলে দেওয়ার প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিক্রিয়া ইরান এখনো পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
- হুথিদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে, এমন খবর অস্বীকার করেছে দেশটির সরকার।
- বাংলাদেশে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- সাহিত্যে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন।
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার খবরের পর বিশ্ববাজারে ক্রুড বা অপরিশোধিত তেলের দাম তিন শতাংশের বেশি বেড়েছে।
- ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে রোহিঙ্গা শরণার্ণীদের ওপর অভিযান চালানোর পর কর্তৃপক্ষ এখন কথিত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর জানতে মূলপাতায় ক্লিক করুন।
















