শনিবারের উল্লেখযোগ্য খবর
- ইরানের সাথে যুদ্ধবিরতির পর শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে।
- প্রাথমিকভাবে পাকিস্তানের প্রতিনিধি দল আলাদা আলাদা বৈঠক করলেও সন্ধ্যা নাগাদ তারা মুখোমুখি ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়।
- ইসলামাবাদে চলমান আলোচনা সম্পূর্ণ রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হচ্ছে এবং সাংবাদিকদের খুব সীমিত তথ্য দেওয়া হচ্ছে জানাচ্ছে বিবিসি উর্দু।
- ইসলামাবাদে আলোচনা চলার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে বলে ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। এছাড়া চলমান সংঘাতে ইরান “ভয়াবহভাবে হারছে” বলেও উল্লেখ করেন তিনি।
- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে যেটি ইরানি আলোচক দলকেও জানানো হয়।
- যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আজ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরান যে সামুদ্রিক মাইন পুঁতে রেখেছে, তা থেকে নৌপথটি মুক্ত আছে কি না—তা নিশ্চিত করতেই এই অভিযান।
- ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার, লেবাননকেও অন্তর্ভুক্ত করার, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানানো হয়।
- অন্যদিকে লেবাননে উত্তেজনা অব্যাহত রয়েছে। সেখানে ২৪ ঘণ্টায় (শনিবার) হেজবুল্লাহর ২০০টি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে ইসরায়েল।
- লেবানন ও ইসরায়েলের মধ্যে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে আলোচনা শুরু হবে বলে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে হেজবুল্লাহর সাথে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।
















